,

আইপিএল খেলতে কলকাতায় সাকিব

sakib iplবিশ্বকাপের ডামাডোল শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরে জাতীয় দলের ক্রিকেটাররা যখন ছুটি কাটাচ্ছেন, তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাত্র দুটি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার বিকেলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

ভারতে যাওয়ার আগে দুপুরে রাজধানীর বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তিনি। এ সময় প্রশংসায় ভাসালেন দলের তিন তরুণ ক্রিকেটার সাব্বির রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদকে। আশা প্রকাশ করেছেন র‍্যাঙ্কিংয়ে উপরে ওঠে আগামী বিশ্বকাপের বাছাইপর্ব এড়ানোরও।

৮ এপ্রিল শুরু হতে যাচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের ভারতীয় ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের নবম আসর। আইপিএল ধামাকা। গত তিন মৌসুমের মতো এবারও কলকতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের।

কিন্তু একই সময়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের কারণে আইপিএলের জমজমাট আসরটিতে সব ম্যাচ খেলা হচ্ছে না দেশসেরা এই ক্রিকেটারের। শুধু ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দুটি খেলতে পারবেন তিনি।

এদিকে পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডের সম্ভাব্য তারিখ ১৭ এপ্রিল। আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওই ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। ১১ এপ্রিল পরের ম্যাচটিও নিজেদের মাঠেই, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ