শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দখলদার ইসরায়েলের জাতীয় সংগীত গাওয়া মুসলমানদের জন্য হারাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল-আকসার খতিব শেইখ আকরামা সাবরি বলেছেন, দখলদার ইসরায়েলের জাতীয় সংগীত গাওয়া মুসলমানদের জন্য হারাম। কারণ এই সংগীতে বলা হয়েছে ফিলিস্তিন ভূখণ্ড, বায়তুল মুকাদ্দাস শহর ও মসজিদুল আকসা হচ্ছে ইহুদিবাদীদের।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে যারা ইসরায়েলের জাতীয় সংগীত গাইছে তারা অজ্ঞতা থেকে অথবা ইহুদিবাদে প্রভাবিত হয়ে এ কাজ করছে। কিন্তু মুসলমানেরা এই সংগীত গাইতে পারবেন না। এটা তাদের জন্য হারাম।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিক ইসরায়েলি জাতীয় সংগীত গেয়ে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এ বিষয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়েছে।
আর এই ভিডিও দেখার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র প্রশংসা করে বক্তব্য দিয়েছেন এবং এ ধরণের কাজে উৎসাহ যুগিয়েছেন। এরপরই শেইখ আকরামা সাবরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন। তিনি ইসরায়েলি সংগীত মুখে উচ্চারণ না করতে সব মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র : পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ