,

দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৩ লাখ ৫০ হাজার

news-image

নিউজ ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৯টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৭০৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৯ জনে। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা