শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ভবনধসে নিহত ১০, অনেকেই আটকা পড়েছেন

news-image

ভারতের মহারাষ্ট্রে সোমবার ভোরে একটি তিনতলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ভেঙেপড়া ভবনটিতে আটকা পড়ে আছেন অনেকেই।

সোমবার ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ওই তিনতলা বাড়িটি ভেঙে পড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবর পেয়ে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর একটি দল ভোর থেকেই উদ্ধারকাজ শুরু করেছে।

দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। ইতিমধ্যে ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের মতো আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা।

থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ