শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালাইকার করোনা নেগেটিভ, এখনো পজিটিভ অর্জুনের

news-image

বিনোদন ডেস্ক : মালাইকা আরোরার কাছের মানুষেরা হাফ ছেড়ে বাঁচলেন। কভিড-১৯ মুক্ত হলেন বলিউডের ‘মুন্নী’। করোনাকে জয় করবার কথা ইনস্টাগ্রামে ঘোষণা করলেন আইটেম গার্ল। তবে প্রেমিক অর্জুন কাপুর করোনামুক্ত হননি এখনো।

৬ সেপ্টেম্বর একইদিনে প্রেমিক জুটি অর্জুন ও মালাইকা অরোরার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। পরের দিন আনুষ্ঠানিকভাবে নিজের কভিড পজিটিভ হওয়ার খবর জানান অভিনেত্রী।

দু-সপ্তাহ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার পর রবিবার বাইরে পা রাখেন মালাইকা। সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। যেখানে কফির কাপ হাতে পাওয়া গেল মালাইকাকে, নাইট স্যুটেই বাঁ হাতে বিজয়ের চিহ্ন দেখালেন।

এই যুদ্ধে জয়ী হতে মালাইকাকে যারা সাহায্য করেছেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেন অভিনেত্রী।

চিকিৎসক ও বৃহম্মুম্বাই পৌরসভার কর্মকর্তাদের ধন্যবাদ জানান মালাইকা। তিনি লেখেন, “অবশেষে আমার ঘর থেকে বাইরে এলাম, আমি এই ভাইরাসকে হারিয়ে দিয়েছে খুব কম যন্ত্রণা সহ্য করে, খুব বেশি অসুবিধা হয়নি। অবশ্যই একটা বড় ধন্যবাদ জানাতেই হচ্ছে আমার চিকিৎসকদের, তাদের মেডিকেল গাইডেন্সের জন্য এবং বিএমসিকে কোনোরকম ঝঞ্ঝাটহীন একটা পথ দেখানোর জন্য। আর অবশ্যই আমার পরিবার, বন্ধু, প্রতিবেশী ও অনুরাগীদের ধন্যবাদ— তোমরা সবাই আমার জন্য অনেক প্রার্থনা করেছো এবং আমার মনের জোর বাড়িয়েছো…দয়া করে সবাই সুস্থ ও সুরক্ষিত থাকুন।”

গত সোমবার মালাইকা ইনস্টাগ্রাম পোস্টে নিজের মন খারাপের কারণ জানিয়েছিলেন। একই বাড়ি থাকলেও করোনার জেরে একমাত্র ছেলের থেকে দূরে থাকতে হচ্ছিল তাকে। ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে পারছেন না, তাকে আলিঙ্গন করতে পারছেন না, প্রিয় পোষ্যের সঙ্গে খেলতে পারছে না— তাই একরাশ হতাশা গ্রাস করেছিল অভিনেত্রীকে।

তবে এখন সব ঠিক আছে। ফের একবার ছেলেকে কাছে টেনে নিতে পারছেন মালাইকা, খেলতে পারছেন পোষ্য ক্যাপসারের সঙ্গে। মালাইকা করোনা মুক্ত হলেও এখনো অর্জুন কাপুরের করোনা রিপোর্ট কিন্তু পজিটভ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ