জয়শঙ্করের মায়ের পরলোকগমনে পররাষ্ট্রমন্ত্রীর শোক

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের মা শ্রীমতি সলোচনা সুব্রামনিয়ামের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জয়শঙ্কর নিজে এক টুইটবার্তায় রোববার তার মায়ের মারা যাওয়ার খবর জানান। টুইটে তিনি তার মায়ের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমার আত্মার মঙ্গল কামনার আহ্বান জানিয়েছেন। তার অসুস্থতার সময়ে যারা সমর্থন দিয়েছেন, তাদের প্রতি পরিবারের কৃতজ্ঞতার কথাও ব্যক্ত করেন জয়শঙ্কর।

সলোচনা সুব্রামনিয়াম তিন পুত্র জয়শঙ্কর, এস বিজয় কুমার ও সঞ্জয় সুব্রামনিয়ামকে রেখে গেছেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মায়ের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন।

সলোচনা সুব্রামনিয়ামের স্বামী ভারতের প্রখ্যাত স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ ও দেশটির নিউক্লিয়ার ডকট্রিনের জনক হিসেবে পরিচিত কে সুব্রামনিয়াম ২০১১ সালে মারা যান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ