,

বিতরণ না করায় নষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : করোনাকালে নারায়ণগঞ্জের শিশুদের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ না করে একটি পরিত্যক্ত রুমে ফেলে রাখা হয়েছে। এতে নষ্ট হচ্ছে এসব খাদ্য সামগ্রী।

করোনার মতো দুর্যোগেও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ না করে এভাবে নষ্ট করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় একটি কক্ষে পড়ে রয়েছে প্রায় এক হাজার প্যাকেট শিশু খাদ্য। এসব প্যাকেটের ওপর সাদা কাগজে লেখা ‘প্রধানমন্ত্রীর উপহার’। ফ্লোরে রাখায় অনেক প্যাকেট নষ্ট হয়ে গেছে।

কিছু কেটে ফেলেছে ইঁদুর, তেলাপোকা। প্যাকেটের ভেতর কী পণ্য রয়েছে তা বুঝা না গেলেও মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব প্যাকেটে দুধ, খেজুর, বিস্কুট, ফর্টিফায়েড তেল, ব্রাউন চিনি, সুজি, মসুর ডাল, সাগু, ফর্টিফায়েড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট ও বাদাম থাকার কথা। যে কক্ষে এসব প্যাকেট পড়ে রয়েছে সে কক্ষটির চারপাশের জানালার অধিকাংশ কাচ ভাঙা। এতে ধুলাবালিতে একাকার হয়ে গেছে প্যাকেটগুলো।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, শিশু খাদ্য এতদিন থাকার কথা নয়। এতদিন থাকলে তা নষ্ট হয়ে যাওয়ার কথা। জেলায় কতজন শিশুকে খাদ্য দেয়া হয়েছে তার হিসাব না দেখে বলতে পারব না। তবে শিশু খাদ্য যদি থেকে থাকে তাহলে বিতরণ করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা