,

তাকসিমই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও নিয়োগ পাচ্ছেন তাকসিম এ খান। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে এই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে ওয়াসার বোর্ড সদস্যরা একমত হয়েছেন।

বিকেলে এমডি পদে পুনরায় তাকসিম এ খানকে নিয়োগ দিতে বিশেষ বোর্ড সভা আহ্বান করে ঢাকা ওয়াসা। সেখানেই এই প্রস্তাবে সম্মতি জানান তারা।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ডের সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে আজকের এই বিশেষ সভা ডাকা হয়।

সূত্র জানায়, একজন বোর্ড সদস্য সরাসরি তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন। আর তিন সদস্য বিষয়টি আইনসঙ্গতভাবে হওয়া উচিত বলে মত দেন।

তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে। এই প্রস্তাব ষষ্ঠবার নিয়োগের জন্য।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা