সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার মুখে নুসরাত জাহান

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার মহালয়ার দিন স্বামী নিখিল জৈনের বস্ত্র বিপণি সংস্থার বিজ্ঞাপনে মা দুর্গার বেশে ধরা দিয়েছেন নুসরাত জাহান। আর এতেই মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ অভিনেত্রীকে।

নীল চওড়া পাড়ের লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, মাথায় টায়রা-টিকলি পরে, ত্রিশূল হাতে মা দুর্গার সাজে দেখা গেছে নুসরাতকে। নুসরাতের পোস্ট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে চির পরিচিত সেই স্তোত্র, ‘মধুকৈটভ বিধ্বংসী বিধাতৃবরদে নমঃ। রুপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।’

দুর্গার সাজে মহালয়ার দিন ধরা দেওয়ার কারণে সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের উদ্দেশ্যে কিছু লোকজন অশালীন মন্তব্য করেছেন। যদিও সবাই যে সাংসদ, অভিনেত্রীর সমালোচনা করেছেন এমনটা নয়। অনেকেই এমন রয়েছেন যারা অভিনেত্রীর সম্প্রীতির বার্তা ছড়ানোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

নুসরাত জাহান বরাবরই এই সমস্ত সমালোচনাকে তোয়াক্কা করেননি। তিনি ঈদে রোজা রেখেছেন, আবার জন্মাষ্টমীতে সাজগোজ করে ধরা দিয়েছেন। এমনকি নিখিল জৈনের সঙ্গে বিয়ের ঠিক পরপর চওড়া সিঁদুর, হাতে চূড়া পরে নববধূর বেশে সংসদে ভাষণ দিতেও দেখা গিয়েছে তাকে। হাজির হয়েছেন রথযাত্রা অনুষ্ঠানেও। আর মহালয়াতেও তার অন্যথা হল না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী