,

সহযাত্রীর বিস্কুট খেয়ে সর্বস্ব খোয়ালেন মামা-ভাগনে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাহারাম ফেরত হজরত আলী (২৮)। শনিবার তিনি ও তার ভাগনে আল আমিন (২৩) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে বাসে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

তাদের কাছে থাকা টাকা পয়সাসহ সকল জিনিসপত্র ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন হজরতের ভাগনে আল আমিন জানান, সকাল ৮টার দিকে তারা বিমানবন্দর থেকে বের হন। এরপর গুলিস্তানগামী একটি বাসে ওঠেন দুজন।

তিনি জানান, বিমানবন্দর থেকে বাসে ওঠার পর সকাল ১১টার দিকে তাদের পাশের এক যাত্রী বিস্কুট খেতে দেন। মামা ভাগনে দুজনই বিস্কুট খান। এরপর আস্তে আস্তে বেহুঁশ হয়ে যান তারা। পরে কি হয়েছে তার কিছুই আর বলতে পারেন না। তবে তার মামার সঙ্গে থাকা ২টা ব্যাগ ও ১টি লাগেজ আর খুঁজে পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া জানান, কোনো এক রিকশা চালক তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর তাদের ২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নামিয়ে দিয়ে রিকশা চালকও চলে যায়। তাদেরকে ওয়াশ করার পর জরুরি বিভাগেই অবজারভেশনে রাখা হয়েছে। হয়রত আলীর সঙ্গে একটি পাসপোর্ট পাওয়া গেছে। তাদের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে। দোহার থানায় খবর দেওয়া হয়েছে যাতে তাদের বাড়িতে খবর পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি