রংপুরে বেড়েই চলছে করোনার নীরব সংক্রমণ

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে করোনাভাইরাসের নীরব সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার মধ্যে ছয়টিতে আরও ৬৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছে।এ নিয়ে বিভাগে সর্বমোট করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে। এই বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ২০৫ জনে পৌঁছেছে। সুস্থ হয়েছেন ১০ হাজার ১৬৬ জন।

শনিবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিভাগের মধ্যে দিনাজপুুর জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত ৩ হাজার ২৮১ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের।
এরপরই রংপুর জেলায় মোট শনাক্ত ২ হাজার ৭০৩ জন এবং মৃত্যু ৪৬ জনের। গাইবান্ধা জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ১১৯ জন এবং মৃত্যু ১৪ জনের।

নীলফামারী জেলায় শনাক্ত ৯৯৩ জন এবং মৃত্যু ২০, ঠাকুরগাঁও জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের, কুড়িগ্রাম জেলায় শনাক্ত ৮৭২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। লালমনিরহাট জেলায় ৮২৪ জন শনাক্ত এবং মৃত্যু ৯ জনের, পঞ্চগড় জেলায় শনাক্ত হয়েছে ৫৭০ এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৬০ জনে। একই সময়ে এই বিভাগে ১৬৯ জনসহ মোট ৭৩ হাজার ২৪৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ