,

পেঁয়াজের বাজারে নেই ক্রেতা

news-image

নিউজ ডেস্ক : শুক্রবারও রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৮৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬২ টাকা দরে। তবে, বাজারে এই পণ্যের ক্রেতা নেই বললেই চলে।

দাম বাড়ানোর কারসাজিতে সরকারের হুঁশিয়ারি ও বিভিন্ন দপ্তরের অভিযানের ফলে গত দু’দিনের মতো শুক্রবারও (১৮ সেপ্টেম্বর) কমতির দিকে পেঁয়াজের দাম। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে, দেশি হাইব্রিড ৭৫ ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা দরে।

তবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতা কমেছে বলে জানান পাইকাররা।

বিক্রেতারা জানান, তারা প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম চাচ্ছেন ৮৫ টাকা। রপ্তানি বন্ধের খবরে প্রথম দিকে যেমন কেনাকাটার ভিড় ছিল এখন তেমন নাই।

তবে বাজার তদারিকতে আসা কর্তৃপক্ষ অনেক সময় কোন কিছু না শুনেই তাদের জরিমানা করেন বলে অভিযোগ তাদের। তাদের দাবি, তারা প্রতিদিন প্রতিদিন কিনে প্রতিদিন বিক্রি করেন। খুচরা বাজারে এসে সিন্ডিকেট করার সযোগ তাদের নাই। তারা কেজিতে দুই একটা লাভ করেন।

বাজারে দেশি বা আমদানি করা, কোন পেঁয়াজেরই এখন পর্যন্ত ঘাটতি নেই বলে জানিয়েছেন আড়তদাররা।

তাদের অভিযোগ, ভারতীয় পেঁয়াজের দাম বাড়ছে বা রপ্তানি বন্ধের খবরে দেশি পেঁয়াজের বড় ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। সরকার ভারত ছাড়া অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করলে এমনটা হওয়ার আশঙ্কা আর থাকবে না বলেও মনে করেন তারা।

তাদের অভিজ্ঞতা, এখন মানুষজন যেভাবে কিনছেন এভাবে দরকার মতো কিনলে পেঁয়াজের কোন সংকট হবে না। আর যদি আতঙ্কিত হয়ে ভোক্তাদের যেখানে দরকার ১ কেজি যদি কিনেন ২০ কেজি তাহলে বাজারে বর্তমান যোগানের চেয়ে দ্বিগুন হলেও পেঁয়াজের সংকট তৈরি হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা