ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলেছে, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে বলে মনে করা হলে তা হবে বড় ভুল।

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হলেও ফিলিস্তিন ইস্যু এখনও মূল সমস্যা হিসেবেই রয়ে গেছে। এ প্রেক্ষাপটে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত প্রচেষ্টা আরও জোরদার করা। এমন প্রচেষ্টায় রাশিয়া যুক্ত হতে প্রস্তুত রয়েছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিক চুক্তিতে সই করে। এ চুক্তিকে ফিলিস্তিনের সমস্ত দল ও সংগঠন বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। চুক্তি সইয়ের ব্যাপারে মধ্যস্থতা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ