,

করোনা: চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৬৪ জন

news-image

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১৮৪ জন। এসময়ে মৃত্যুবরণ করেছেন একজন।

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৬জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩০টি নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৫জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এইদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৭জন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ৮জন করোনা আক্রান্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি