কুমিল্লার কবির সিঙ্গাপুরে পাচ্ছেন ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’

news-image

নিউজ ডেস্ক : করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে সিঙ্গাপুর সরকারের স্বীকৃতি পেতে যাচ্ছেন বাংলাদেশি প্রবাসী কবির হোসাইন। দেশটির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।

গত শুক্রবার আয়োজকেরা কবিরকে ফোন করে পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রায় তিন হাজার আবেদনকারীর মধ্য থেকে ২০০ জনের সংক্ষিপ্ত তালিকা করে দেশটির সংশ্লিষ্ট দপ্তর। এরপর ওই দুইশ জনের থেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য ৪৫ জনকে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার রাতে কবির হোসাইনের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গত শুক্রবার আমাকে মনোনীত করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। অক্টোবর মাসে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের হাত থেকে পুরস্কারটি নেওয়ার কথা রয়েছে।’

পুরস্কারের খবরে আপ্লুত হলেও এটি পাওয়ার আশায় তিনি কাজ করেননি, ‘আমি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করিনি। অনেকেই মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন। কিন্তু আমি, আমার স্ত্রী ও ম্যানেজারকে নিয়ে সরাসরি মানুষের দ্বারে-দ্বারে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছি। পরবর্তীতে সহায়তা কাজের জন্য ইনোভেটিভ অ্যাপ তৈরি করে সেটার মাধ্যমে সহায়তা কার্যক্রম আরও সহজ ও গতিশীল করেছি। অ্যাওয়ার্ড মনোনয়নের ক্ষেত্রে এই ধরনের ইনোভেশন কাজকেই তারা গুরুত্ব দিয়েছে বেশি।’

লকডাউনে সিঙ্গাপুরে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিকেরা ডরমিটরিতে আবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছিলেন তখন কবির হোসাইন তার সহধর্মিণীকে নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

দুই সন্তানকে তাদের নানা-নানির কাছে বাসায় রেখে কয়েক লাখ প্রবাসী শ্রমিককে সাহায্য করতে এগিয়ে যান কবির দম্পতি। দুর্বিষহ পরিবেশে লরিতে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রবাসীদের মন জিতে নেন।

শুধু তাই নয়, প্রবাসী শ্রমিকদের প্রয়োজনের তাগিদে তিনি তৈরি করেন BCS.SG.WAY নামে একটি অ্যাপ। যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সহজেই ওয়ার্ডার করে ফ্রি ডেলিভারিতে সংগ্রহ করা যাচ্ছে। সম্প্রতি অ্যাপটিতে পাসপোর্ট সার্ভিস নামে নতুন একটি ফিচার যুক্ত করেছেন। এর মাধ্যমে সিঙ্গাপুরে অবস্থানরত প্রায় এক লাখ তিরিশ হাজার শ্রমিক পাসপোর্ট সংক্রান্ত দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছেন। অ্যাপের মাধ্যমেই এখন তারা অনলাইনে আবেদন করতে পারছেন।

বাংলাদেশের কুমিল্লা জেলার সন্তান কবির হোসাইন পড়ালেখা শেষ করে ২০০০ সালে সিঙ্গাপুরে যান। নিজের মেধা, শ্রম এবং যোগ্যতায় আজ তিনি একটি কোম্পানির মালিক। দেশটির নাগরিক। ২০১২ সালে বিয়ে করেন একজন ভারতীয় মুসলিম নারীকে।

কবির বিশ্বাস করেন, মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তাই তিনি বললেন, ‘সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে এর সুফল অবশ্যই পাওয়া যায়। ’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ