শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফ-কারিনার ঘরে কে, ছেলে না মেয়ে?

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ঘরে শিগগিরই দ্বিতীয় সন্তান আসতে চলেছে। এ ঘোষণায় পর থেকেই ভক্তদেরে শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন এ দম্পতি। সেই সঙ্গে খুশী তৈমুরও। কারণ সে যে দাদা হতে যাচ্ছে।

দ্বিতীয়বার মা হচ্ছেন কারিনা, এই খবর শোনার পর প্রথমে আনন্দ ধরে রাখতে পারেননি অভিনেত্রীর বাবা রণধীর কাপুর। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কাপুর পরিবারের এই বর্ষীয়ান সদস্য।

ছেলে না মেয়ে কী চাই এমন প্রশ্নের জবাবে হেসে ফেলেন কারিনার বাবা রণধীর কাপুর। তিনি জানান, ছেলে হোক বা মেয়ে, তারা চান সুস্থ সন্তান আসুক। তাই ছেলে, মেয়ের বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন বলে স্পষ্ট জানান তিনি।

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে সম্প্রতি মুখ খুলেন কারিনা। তিনি জানান, প্রথমবার যখন অন্তঃসত্ত্বা হন, সেই সময় তার ওজন অনেক বেড়ে যায়। ঘিয়ে ভাজা পরোটা থেকে বেসনের লাড্ডু। যে যা বলেছেন, তাই খেয়েছিলেন প্রথমবার কিন্তু এবার আর তা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। তার জন্য কী প্রয়োজন, চিকিৎসকদের নির্দেশ মতো স্বাস্থ্যসম্মত ডায়েট মেনেই খাওয়াদাওয়া করবেন বলে স্পষ্ট জানান কারিনা। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ