,

করোনা: খুলছে লাতিন আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করায় লাতিন আমেরিকাকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আলজাজিরার খবর।

বুধবার সংস্থাটির আঞ্চলিক ডিরেক্টর কারিসা ইটিয়েন বলেন, ‘গত দুই সপ্তাহে কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ দশগুণ বেড়েছে।’

ওয়াশিংটন থেকে এক অনলাইন ব্রিফিংকে তিনি জানান, মেক্সিকোর কিছু অংশে মৃত্যুর হার বাড়ছে। একই চিত্র ইকুয়েডর, কোস্টারিকা, বলিভিয়া এবং আর্জেন্টিনার কিছু এলাকায়।

তিনি বলেন, ‘সময়ের আগে সব কিছু খুলে দেয়ায় ভাইরাস আরও বেশি সংক্রমিত হবে এবং মানুষ বড় ধরনের ঝুঁকিতে পড়বে।’

লাতিন আমেরিকার সরকারগুলোর প্রতি তিনি আহ্বান করেন, পর্যটন খুলে দেয়ায় মানুষের চলাচল সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে। এর জন্য তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোর উদাহারণ দেন, যেখানে পর্যটন খুলে দেয়ার পরও নতুন করে সংক্রমণ হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুসারে আমেরিকার অঞ্চলটিতে ৮৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার জন। করোনাভাইরাসে পৃথিবীর কোনো অঞ্চলে এটিই সবচেয়ে বেশি মৃত্যু।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা