আজ পুণ্যলগ্ন শুভ মহালয়া

news-image

অনলাইন ডেস্ক : বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ পুণ্যলগ্ন শুভ মহালয়া। এদিন থেকেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু। দিনটি উপলক্ষে ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চ-ীপাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আসার আহ্বান জানানো হবে।

দুর্গাপূজার একটি গুরুত্বপর্ণ অনুষঙ্গ মহালয়া। শ্রী শ্রী চ-ীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর আনুষ্ঠানিকতাই মহালয়া হিসেবে পরিচিত। এই চ-ীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। এদিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা।

মহালয়া উপলক্ষে আজ রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি নানা কর্মসূচি পালন করবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজাম-পে চ-ীপাঠ, আগমনী সংগীতের মাধ্যমে মহালয়ায় সূচনা হবে। এ ছাড়া সকাল ৯টায় ম-পের বেলতলায় অনুষ্ঠিত হবে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। ঢাকায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী ২১ অক্টোবর পঞ্চমীতে দেবী

দুর্গা এই মর্ত্যে এসে পৌঁছাবেন। পরের দিন ষষ্ঠীতে পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২৬ অক্টোবর দশমীর দিনে এই উৎসব শেষ হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ