,

জাপানের নয়া প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইউশিহিদি সোগা। গতকাল বুধবার দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। নতুন সরকার প্রধান হিসেবে নিজের মন্ত্রিসভাও গঠন করেছেন সোগা। পাশাপাশি কৃষকের সন্তান হয়ে নিজের চেষ্টায় রাজনীতিতে সফলতা পাওয়া সোগা সাধারণ জনগণ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিজের মন্ত্রিসভা গঠন করলেও খুব বেশি রদবদল করেননি সোগা। তবে দলীয় সভাপতি নির্বাচনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী বা তাদের সমর্থকদের মন্ত্রিসভায় জায়গা দেননি তিনি।

কারা আছেন সোগার মন্ত্রিসভায়

প্রধানমন্ত্রী হওয়ার আগে চিফ কেবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোগা। এ পদে তিনি বেছে নিয়েছেন শিনজো আবের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতোকে। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে তারো কোনোকে সরিয়ে শিনজো আবের ভাই নোবুও কিশিকে স্থলাভিষিক্ত করেছেন তিনি। তারো কোনোকে প্রশাসনিক ও নিয়ন্ত্রণ সংস্কার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। স্বপদে বহাল আছেন অর্থমন্ত্রী তারো আসো, পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি, অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিরোশি কাজিইয়ামা এবং পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি।

নতুন মন্ত্রিসভা গঠনের আগে গতকাল বুধবার সকালে আবের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। নিজের পছন্দের সদস্যদের কাছে রাখতেই মন্ত্রিসভা ভাঙেন ইউশিহিদি সোগা।

২০০৬ থেকে ২০০৭ মেয়াদে আবের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বকালে তার বিশ্বস্ত সঙ্গী ছিলেন সোগা। পরে অসুস্থতার কারণে আবের মেয়াদের ইতি ঘটলে ২০১২ সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে তাকে সাহায্য করেন সোগা। আবে আলসারেটিভ কোলাইটিস রোগে আক্রান্ত এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

সোগা জানিয়েছেন, তিনি শিনজো আবের অসমাপ্ত নীতি নিয়ে কাজ করবেন এবং তার মূল অগ্রাধিকার হবে করোনাভাইরাস মোকাবিলা এবং এ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা ঘুরানো। নীতিগত অবস্থান থেকে আবের অনুসৃত পথ ধরে রাখার আভাস দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট