রংপুরে বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় পৃথক বজ্রপাতে দুই জন মারা গেছেন। নিহতরা হলেন, গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ চর চিলাখাল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মশিউর রহমান ও তারাগঞ্জ উপজেলার কাচনা হাজীপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সুরুজ আলী। তারা একজন কৃষক ও অন্যজন শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার বিকেলে বজ্রপাতে তারা মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন সুরুজ আলী নামের এক শিক্ষার্থী। বুধবার বিকেলে কাচনা হাজীপাড়ার বিলে মাছ ধরতে তার মৃত্যু হয়।
ইকরচালী ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য লিপি বেগম জানান, বুধবার বিকেলে কাচনা হাজীপাড়ার বিলে মাছ ধরতে যায় স্থানীয় সুলতান মিযার ছেলে সুরুজ আলী। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই বজ্রপাতে সুরুজ মিয়া মারা যান। সুরুজ আলী এবার এসএসসি পাস করেছি।

অন্যদিকে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর চিলাখাল গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে মশিয়ার রহমান তার ধান ক্ষেত পরিচর্চা করতেছিল। এমন সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন