,

শামীম ওসমানের স্ত্রী সালমা করোনায় আক্রান্ত

news-image

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার শামীম ওসমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়েও লিপি ওসমান বাড়িতে চিকিৎসারত অবস্থায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি শহরের বাবুরাইল দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজ রোগীর বাড়িতে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আর্থিক সহায়তা দান করেন। গত শনিবার দুর্ঘটনায় আহত হুমায়ন কবীর কাবিলের জন্য ওই আর্থিক সহায়তা পাঠান লিপি ওসমান। ওই সময় মুঠোফোনে কাবিলের খোঁজখবরও নেন তিনি।

এ ব্যাপারে শামীম ওসমান বলেন, ‘অসুস্থ অবস্থায় যেখানে লিপি নিজের জীবন নিয়ে শঙ্কিত সেখানে ও (লিপি) যখন আরেক মৃত্যুপথযাত্রী রোগীর খোঁজখবর নিচ্ছিল আমি অনেকটা বিরক্তও হয়েছিলাম। বলছিলাম, তুমি খুব অসুস্থ। কিন্তু এটা আল্লাহর রহমত । করোনায় আক্রান্ত হয়েও ও (লিপি) মানুষের জন্য কাজ করছে। আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন; হয়তো আমার পরিবার সুস্থ হয়ে উঠবেন।’

প্রসঙ্গত, করোনাকালে নারায়ণগঞ্জবাসীর পাশে যে ক’জন ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। নারায়ণগঞ্জে করোনার সংক্রমণের শুরুতে সর্বপ্রথম নারায়ণগঞ্জ চাঁনমারী বস্তিতে ত্রাণ পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ান তিনি।

করোনাকালে কখনো খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমা ওসমান। আবার কখনো করোনা আক্রান্ত পরিবারের দিকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। সংকটকালীন করোনায় আক্রান্তদের ব্যবস্থা করেছেন চিকিৎসার। দিয়েছেন হাসপাতালে বেড ও অত্যাধুনিক অক্সিজেন সিলিন্ডার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা