ইয়োশিহিদে সুগা জাপানের প্রধানমন্ত্রী হলেন

news-image

অনলাইন ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আবে সরকারের মুখ্য মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা সুগা বুধবার দিনের শেষ দিকে তার নিজের মন্ত্রিসভা গঠন করবেন। খবর বিবিসির

শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো আবের পদত্যাগের পর তার ডানহাত বলে পরিচিত সুগা প্রধানমন্ত্রী পদে সহজেই জয় পেয়েছেন।

নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে সুগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস।

৭১ বছর বয়সী সুগা পার্লামেন্টে ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন।

এর আগে, সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি।

নিজের বর্তমান মেয়াদপূর্তির এক বছর আগেই গত ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে। জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন।

শিনজো আবের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সুগা। তার উত্তরসূরী হিসেবে সুগা তার নীতি অনুসরণ করবেন বলে ধারণা পর্যবেক্ষকদের।

সুগা সাধারণ জনগণ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি জানিয়েছেন, আবের অসমাপ্ত নীতি নিয়ে তিনি কাজ করবেন এবং তার মূল অগ্রাধিকার হবে করোনাভাইরাস মোকাবিলা এবং এ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা ঘুরানো।

তার সামনে রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ। যার মধ্যে আছে বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরকে কেন্দ্র করে চীনের সঙ্গে সম্পর্ক, করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিক নিয়ে কী করা হবে এবং আগামী মার্কিন নির্বাচনে যিনি বিজয়ী হবেন তার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন।

ইয়োশিহিদে সুগার জন্ম এক কৃষক পরিবারে। ১৯৭৩ সালে টোকিও হোসেই নামক এক নৈশ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন তিনি। তিনি ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা শিনজো আবের রেখে যাওয়া প্রধানমন্ত্রীত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ