,

বিচারের দাবি নিয়ে মেরিন ড্রাইভে সিনহার বোন

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরে বুকে ‘কাম ডাউন’ প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার প্রতিবাদ জানিয়েছেন বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তার এই প্রতিবাদের ছবি গত সোমবার রাতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সিনহা মো, রাশেদ খানকে গত ৩১ জুলাই শামলাপুরে পুলিশ চেকপোস্টে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ আছে, পুলিশের পরিদর্শক লিয়াকত গুলি চারটি করেন। পরে মৃত অবস্থায় সদস্য সাময়িক বরখাস্ত হওয়া ওসি প্রদীপও আরও দুটি গুলি করেন

এই কর্মকর্তাকে। সিনহা হত্যামামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতসহ ১৪ জন কারাগারে রয়েছে। ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না শারমিন। তাই ভাই হত্যার বিচার দাবিতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

শারমিন শাহরিয়ার ফেরদৌসের এ অভিনব প্রতিবাদের ছবিটি গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শারমিনের এই প্রতিবাদ দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাপকভাবে।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. ইয়াসিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি ছুটিতে ছিলেন। গতকালই (মঙ্গলবার) যোগদান করেছেন। তবে তিনিও ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি দেখেছেন। এ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে আসার আগে জানালে পুলিশ অবশ্যই শারমিনকে সব ধরনের সহায়তা দিত। ফেসবুকে ছবি ভাইরাল হলেও ঠিক কবে শারমিন ঘটনাস্থলে গিয়ে এ প্রতিবাদ জানিয়েছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি