সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সম্পৃক্ততা : ফেঁসে যাচ্ছেন সারা আলি ও রাকুল প্রীত

news-image

বিনোদন ডেস্ক : ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরায় সারা আলি খান, রাকুলপ্রীত সিংদের নাম নিয়েছেন রিয়া চক্রবর্তী। মাদক কাণ্ডে সারা, রাকুলপ্রীত সিংদের নাম জড়ানো পর সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলছে জোর চর্চা। ইন্টারনেট দুনিয়া ঘুরে বেড়াচ্ছে হাজারো মিম।

সারা, রাকুলদের সঙ্গে রিয়ার পুরনো ছবি খুঁজে বের করে মশকরা করতেও ছাড়ছেন না নেটিজেনরা। এক নেটিজেন সারা, রাকুল, রিয়ার একসঙ্গে বেশকয়েকটা ছবি দিয়ে লিখেছেন, ‘আপনারা চাইলেই সারা-রিয়া, রাকুল-রিয়া, সিমন-রিয়াদের ছবি পেয়ে যাবেন, তবে কোথাও এই ৪ জনের সঙ্গে সুশান্তের ছবি পাবেন না।’ প্রসঙ্গত, রিয়া NCB-কে জানিয়েছেন, ‘সারা, রাকুলপ্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্যেই একসঙ্গে বসে মাদক সেবন করতাম।’ সে প্রসঙ্গেই যে এই ব্যক্তি একথা বলেছেন, তা বেশ বোঝা যায়।

এক নেট নাগরিক সারার আজব ছবি দিয়ে লিখেছেন, ‘বেশি ড্রাগ নেওয়ার পর সারার অবস্থা…’ একটি ফটোশপ করা ছবিতে দেখা যাচ্ছে রাকুলপ্রীত বাইক চালিয়ে সারা ও সিমনকে নিয়ে যাচ্ছেন, তাতে লেখা হয়েছে, ‘জানেন নিশ্চয় এনারা কোথায় যাচ্ছেন?’ আন্দাজ করা যায়, NCB- সারা, রাকুল, সিমনদের ডাকতে পারে এই খবরটি শোনার পরই এই মিম বানানো হয়েছে। এখানেই শেষ নয়, সারা, রাকুল, সিমন, রিয়াদের নিয়ে আরও অনেক মিম-ই ঘুরে বেড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, NCB জেরায় মাদককাণ্ডে রিয়া চক্রবর্তী সারা আলি খান, রাকুলপ্রীত সিং, সিমন খাম্বাট্টা ছাড়াও ‘দিল বেচারা’র পরিচালক মকেশ ছাবরা, সুশান্তের প্রাক্তন ম্যানেজার রোহিনী আইয়ারের নাম নিয়েছেন। এখানেই শেষ নয়, রিয়া দাবি করেছেন ৮০ শতাংশ বলি তারকাই মাদকাসক্ত। রিয়া প্রায় ২৫ জন বলি অভিনেতার নাম করেছেন বলে খবর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী