শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা কাপুর সুশান্তের বাগান বাড়িতে গিয়ে মাদক নিতেন!

news-image

বিনোদন ডেস্ক : লোনাভলায় সুশান্ত সিং রাজাপুতের পাবনা লেকের বাগান বাড়িতে চলত যম্পেশ পার্টি। সুশান্তের বাগান বাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বড় বড় তারকারা। এমন রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে তল্লাসি চালিয়ে হুক্কা, অ্যাশট্রে-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ঘটনার পর এবার প্রকাশ্যে এল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সুশান্তের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকো চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। সারাকে ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন ওই ব্যক্তি। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই। বলিউডের একাধিক সেলেবদের নিয়ে বাগান বাড়িতে সুশান্ত মাদক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন ওই নৌকো চালক।

রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত অনেক দিন একসঙ্গে পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হয়েছেন। তবে সারা আলি খান কখনো শ্রদ্ধা কাপুর কিংবা রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে হাজির হননি বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এদিকে রিয়া চক্রবর্তীর দেওয়া বয়ান অনুযায়ী শিগগিরই সারা আলি খান-কে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। সারার পাশাপাশি রাকুলপ্রীত সিংকেও শিগগিরই ডাকা হবে বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ