সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার এনসিবি’র নজরে সারা আলি

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বলিউডের মাদক যোগ সামনে আসার পর থেকেই সুশান্ত ও রিয়ার ঘনিষ্ঠ সারা আলি খানের নামও এসেছে চর্চায়। এনসিবি সূত্রে দাবি করা হয়েছে, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী জানিয়েছেন নিয়মিত মাদক সেবন করেন সাইফ আলি খানের কন্যা। মাদক কারবারিদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের দাবি, সারা আলি খানকে সমন পাঠাতে পারে এনসিবি।

রিয়া যার থেকে মাদক কিনতেন, তার পাশাপাশি অন্য এক জনের থেকেও সারা মাদক কিনতেন বলে অভিযোগ। তদন্তকারীদের অনুমান, সারার থেকেও সুশান্তের জন্য মাদক নিয়ে যেতেন রিয়া। মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত সূর্যদীপ মালহোত্রের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সূর্যদীপকে হেফাজতেও নেওয়া হতে পারে। এ ছাড়াও তিন জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে কঙ্গনা রনাউতও বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ তুলেছিলেন। আজ ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তার ছেলে তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকে নিশানা করেছেন তিনি। তার টুইট, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মূল সমস্যা হল, কেন আমি মুভি মাফিয়া, সুশান্তের হত্যাকারী এবং মাদক চক্রের কুকীর্তি ফাঁস করেছি! গোটা বিষয়টির সঙ্গে মুখ্যমন্ত্রীর পুত্র আদিত্য ঠাকরে যুক্ত! এই অপরাধে তারা আমাকে দমাতে চাইছেন। দেখা যাক কে কাকে দমায়!’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী