চীনের করোনা ভ্যাকসিন নভেম্বরে সাধারণের নাগালে

news-image

নিউজ ডেস্ক : চলতি বছরের নভেম্বর মাসেই করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আনছে চীন। একই সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সেটি।

আলজাজিরা জানায়, চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) এক কর্মকর্তা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

সিডিসির বায়োসেফটি বিষয়ক প্রধান বিশেষজ্ঞ গুইঝেন উ সোমবার এক সাক্ষাৎকারে বলেন, এরই মধ্যে দুটি ভ্যাকসিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভ্যাকসিন দুটিকে অনুমোদন দেয়া হয়েছে। আরো একটি ভ্যাকসিনের মূল্যায়ন করা হচ্ছে।

গুইঝেন আরও বলেন, ‘ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে মসৃণ গতিতে। নভেম্বরের শুরুতে বা ডিসেম্বরে সাধারণ চীনা নাগরিক এসব ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন।’

তিনি বলেন, ‘একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি নিজে এই ভ্যাকসিন নিয়েছি। এখন আমি সুস্থ বোধ করছি। এই ভ্যাকসিন এক থেকে তিন বছর কার্যকর থাকতে পারে শরীরে।’

এ বিশেষজ্ঞ আরো জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বে গবেষণায় এগিয়ে আছে চীন। বিশ্বজুড়ে এখন এ রকম ৯টি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। এই নয় ভ্যাকসিনের মধ্যে ৫টিই চীনের আবিষ্কার।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় তিন কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৯ লাখ ৩০ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ