শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালা আছেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : সোমবার চিরবিদায় নিয়ে চলে গেলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। তার চলে যাওয়ার দিন বিকেলেই খবর আসে আরেক অভিনেতা ডিপজলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রিয় অভিনেতা হারানোর এমনিতেই শোকে বিভোর চলচ্চিত্রাঙ্গন। তার উপর ডিপজলের হাসপাতালে ভর্তির খবরে চলচ্চিত্রাঙ্গণের লোকজন বেশ উৎকণ্ঠিত হয়ে ওঠেন।

মঙ্গলবার ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সবাই তাকে নিয়ে চিন্তা করতে না করলেন। নিজের ভাষায় ডিপজল বললেন, তেমন কিছুই হয়নাইক্কা আমার। হগলের দোয়ায় আমি অহন ভালা আছি।’

জানা যায়, পিঠের নিচে উঠা ফোঁড়ার ছোট্ট একটি অপারেশন হয়েছে ডিপজলের। বেশ কিছুদিন ধরে ফোঁড়ার ব্যাথা অনুভব করছিলেন তিনি। ব্যাথা বেড়ে গেলে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গল সকালে চিকিৎসক ফোঁড়াটির অপারেশন করে অপসারণ করেন।

ডিপজল জানিয়েছেন, ফোঁড়াটি পেকে ব্যাথা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সফল অপারেশন শেষে সুস্থ আছেন তিনি। আর কোনো সমস্যা নেই।

ডিপজলের অসুস্থ হওয়ার খবরে অনেকেই তার খোঁজ নিতে ছুটে যান হাসপাতালে। ফোনের পর ফোন করতে থাকেন চলচ্চিত্রের অনেকেই। তাদের ধন্যবাদ দিয়ে ডিপজল বললেন, আমার অসুস্থতা নিয়ে চলচ্চিত্রের আপনজনদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। আমি সবাইকে আশ্বস্থ করছি, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তাদের এবং আমার ভক্তদের ভালবাসা ও দোয়ায় ভাল আছি। যারা আমার খোঁজ খবর নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ