শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে দেশে ৬.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

news-image

নিউজ ডেস্ক : চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৬ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। উন্নয়ন সহযোগী সংস্থাটি বলেছে, করোনা সংক্রমণের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়ে গেছে, যা ইতিবাচক।

মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-২০২০ আপডেট নামে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। সেখানে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে বিশ্লেষণ ও পূর্বাভাস রয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কভিড-১৯ মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়ে গেছে। স্বাস্থ্য ও মহামারী ব্যবস্থাপনার ওপর চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার প্রণোদনা ও সামাজিক সুরক্ষা পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভালো করছে। সাম্প্রতিক সময়ে রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি পুনরুদ্ধারে সহায়তা করছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৮.২% প্রবৃদ্ধি অর্জনের। গত অর্থবছরে করোনার মধ্যেও ৫.২% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই হিসাব নিয়ে যদিও বিতর্ক রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ