,

সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও জেলার আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে দুই লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

আটক তিন ইয়াবা ব্যবসায়ী হলেন- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০)।

এসব বিষয়ে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান নামে একজনকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মোট এক লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দীন ও মো. রমজান আলীকে আটক করেন র‌্যাব সদস্যরা। তারা কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

এ দুটি ঘটনায় আনোয়ারা ও বাকলিয়া থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা