শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত বাংলাদেশ

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বের স্বাধীন জাতিসমূহের সংগঠন জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য (মেয়াদ ২০২১-২০২৩) নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সংস্থা তিনটি হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘের প্রকল্প কার্যালয় (ইউএনওপিএস)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সোমবার জাতিসংঘ সদরদপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে সংস্থা তিনটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। নির্বাচনে মাত্র একটি সদস্য দেশ ভোট প্রয়োগ থেকে বিরত থাকে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে।

বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ