শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার অভিযোগে চারজনের কারাদণ্ড

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাটার অভিযোগে চারজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি কোদাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়া জামতলী ৫ নং ওয়ার্ডের মৃত আমিরুজ্জামানের ছেলে অব্দুর রহিম, কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম, ১৬ নং ক্যাম্পের এ/৩ ব্লকের ৪১১ নং ঘরের বাসিন্দা নূর আহম্মদের ছেলে মো. তোহা এবং পেকুয়া রাজাখালীর মৃত ছালামত উল্লাহর ছেলে মো. কালাম হোসেন।

সোমবার সন্ধ্যায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল আহসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

এর আগে ১৬ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি অফিসের বিপরীত দিকে পাহাড় কাটার সময় হাতেনাতে তাদেরকে আটক করে ১৬ এপিবিএনের জামতলী ক্যাম্পের সদস্যরা। পরে উখিয়া উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে হাজির করা হলে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ