এবার নতুন নজির তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ, করোনা পরিস্থিতিকে তিনি হালকা করে দেখিয়েছেন। যদিও সে কথা অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। এবার নতুন নজির তৈরি করলেন তিনি। হাজার হাজার সমর্থক জড়ো করে ‘ইনডোর র‌্যালি’ বা সমাবেশ করা হয়েছে।

মাস কয়েক আগে দেশবাসীকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, এক লাখের আশপাশেই মৃত্যু মিছিল থেমে যাবে। তখনই গর্জে উঠেছিলেন বিরোধীরা। প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, এক লাখ শুধু সংখ্যা নয়! এখন সেই সংখ্যা ১ লাখ ৯৮ হাজার। এক-দু’দিনেই ২ লাখ ছুঁয়ে ফেলবে।

গতকালের সমাবেশটি ছিল নেভাডায়। ৫০ জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ট্রাম্প সেখানে হাজারেরও বেশি সমর্থক নিয়ে একটি ছোট হলের (ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি) ভিতরে প্রচার সভা করেন।
বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা, নেভাডার ওই ইনডোর সমাবেশ না সুপার স্প্রেডার হয়ে যায়। তিন মাস আগে ওকলাহোমায় এ রকম একটি ইনডোর সমাবেশ করেছিলেন ট্রাম্প। তারপরে সেই প্রচারে যুক্ত থাকা বেশ কয়েকজন কর্মীর, এমনকি কয়েক জন সিক্রেট এজেন্টেরও করোনা-পজ়িটিভ ধরা পড়ে। অনেকেরই বক্তব্য, ‘‘কোথায় সবাই প্রেসিডেন্টের দেখানো পথে চলবেন, সেখানে তিনিই সরকারি নির্দেশ মানছেন না!’’ এই মুহূর্তে কোনও খেলার আয়োজন হলেও দর্শকাসন ফাঁকা থাকছে।

‘ভোটের ময়দান’ই একমাত্র ব্যতিক্রম। নেভাডার সমাবেশেই ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাকে ফোন করে তার প্রশাসনের করোনা মোকাবিলা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন।

এদিকে, ইউরোপে নতুন সংক্রমণ-ঝড়ের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও। তাদের ভয়, অক্টোবর-নভেম্বরে সংক্রমণ ও মৃত্যু, দুই-ই বাড়বে।

গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ছুঁতে চলল। ৯ লাখ ২৯ হাজারের বেশি মৃত্যু। এই পরিস্থিতিতে ভ্যাকসিন এলেও কী হবে, তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীমহল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ