,

রংপুর নগরীতে গৃহবধু গ*ণ*ধ*র্ষনে*র শিকার, থানায় মামলা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে এক গৃহবধু গণধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনা ঘটেছে হাজীরহাট গিলাবাড়ি এলাকায়। ধর্ষিতা ওই গৃহবধু বাদী হয়ে হাজীরহাট থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই গৃহবধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে পূর্ব পরিচিত এক ব্যক্তি কৌশলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে ৮ জন মিলে ধর্ষণ করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন গৃহবধুর গোঙানির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনার পর থেকে ধর্ষকরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বারবার বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয় ওই গৃহবধুর পরিবারকে। রোববার গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি পুলিশকে জানায় গৃহবধু’র পরিবার। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে হাজীরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ওই গৃহবধু বাদী হয়ে রোববার রাতে হাজীরহাট থানায় ৮ ধর্ষকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর