,

রংপুর সদরের তিন ইউনিয়নের নির্বাচন ২০ অক্টোবর

news-image

রংপুর ব্যুরো : রংপুরে স্থগিতকৃত ৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। মেয়াদ উর্ত্তীণজনিত কারণে স্থগিত নির্বাচনযোগ্য ইউনিয়নগুলো হলো রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী, হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়ন পরিষদ।

গত রোববার নির্বাচন কমিশনের উপসচিব-২ মোঃ আতোয়ার রহমান স্বাক্ষরিত এ পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে।
পত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন অনুযায়ী দেশের ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে প্রার্থিতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম, রিটার্নি অফিসার নিয়োগ, আপিল কর্তৃপক্ষ নিয়োগ, নির্বাচনকে ঘিরে সাপ্তাহিক ও সরকারী ছুটির দিনে অফিস খোলা রাখা, প্রার্থীদের মনোনয়নের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলকে অবহিতকরণ, প্রতীক বরাদ্দের প্রত্যয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। নির্বাচনকে ঘিরে নিদের্শনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর