তাজহাট থানার নবাগত ওসি’র সাথে ৩২ নং ওয়ার্ড পুলিশিং কমিটির মতবিনিময়

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার নবগত অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ৩২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও শরেয়ারতল শাহী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে তাঁর সাথে মতবিনিময় করেন। পরে তারা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাহবুবার রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও শরেয়ারতল শাহী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম শিকদার, শরেয়ারতল শাহী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া, প্রচার সম্পাদক বাবু মিয়া, ৩২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আশরাফুল আলম, জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, ফরিদা পারভীন চন্দনা, শাহ আলম প্রমুখ। নেতৃবৃন্দ তাজহাট থানার নবাগত ওসির সাথে মতবিনিময়কালে ৩২ নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্য বিবাহ, নারী নির্যাতনসহ সকল অপকর্ম রোধে পুলিশের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ