,

ইলিশের প্রথম চালান গেল ভারতে

news-image

নিউজ ডেস্ক : ভারতে পূজা স্পেশাল ইলিশ রপ্তানির ১২ টনের প্রথম চালান সোমবার বিকালে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে বলে জানান কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা।

খুলনাস্থ জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই মাছ ভারতে রপ্তানি করেছে। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। সোমবার মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হয়।

ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল এই মাছ আমদানি করেছে। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রপ্তানি করেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে এবার ১ হাজার ৪৫০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে।

বাংলাদেশের বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ইতোমধ্যে ৯টি দেশি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।

গত বছরও সরকার শারদীয় শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রপ্তানি করার জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর