পিরিয়ডে কোমরে প্রচণ্ড ব্যথা হলে করণীয়

news-image

স্বাস্থ্য ডেস্ক : পিরিয়ডের সময়ে নারীদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। পিরিয়ডে পেট, পিঠ ও কোমরে অসহ্য ব্যথা হতে পারে। এসব ব্যথার মধ্যে রয়েছে কিছু ঘরোয়া সমাধান।

আসুন জেনে নিই পিরিয়ডের ব্যথায় কী করবেন-
১. পিরিয়ডের সময় কোমর ও পিঠের ব্যথা কমাতে আদার রস খেতে পারেন। নারী শরীরের যে হরমোনটি ব্যথার কারণ, তার ক্ষরণ আটকায় আদা। আদা চা খেতে পারেন বা আদাকুচি গরম জলে ফুটিয়ে ছেঁকে মধু মিশিয়ে অল্প অল্প করে খেলেও ব্যথা কমবে।

২. পিরিয়ডের সময় বাইরের ফাস্টফুড খাবেন না। বাইরের খাবার শরীরে আরও অস্বস্তি সৃষ্টি করে। এই জতীয় খাবার বাড়িয়ে দেয় পিঠ ও কোমরের ব্যথাও।

৩. খেতে পারেন ফল। যেসব ফলে আছে প্রচুর পানি ও খনিজ পদার্থ।পটাশিয়াম সমৃদ্ধ কলা বেশি করে খেতে পারেন। এছাড়াও দুপুর ও রাতের খাবারে রাখুন বেশি পরিমাণে সবজি। শরীরে এই সময় প্রয়োজন আয়রনসমৃদ্ধ খাবার। তাই ফলের মধ্যে বেদানা, খেজুর খেতে পারেন।

৩. হারবাল চা পান করতে পারেন। এতে পিঠ ও কোমরের ব্যথা কমবে। এ ছাড়া খেতে পারেন লেবুরস দেয়া চা ও আদা চা। এসব চা পিরিয়ডের সময় হওয়া ক্লান্তিভাব কমাতেও সাহায্য করে।

৪. প্রচুর পানি পান করতে হবে। পানি শরীরের বিভিন্ন আন্তঃক্রিয়া সচল রাখতে ও খাবার ঠিকমতো হজম করতে সাহায্য করে।

৫. পিরিয়ডের সময় ব্যথা সহ্যসীমার মধ্যেই সাধারণত থাকে। যদি তা না হয়ে শরীরের বিভিন্ন জায়গায় অসহ্য ব্যথা হতে থাকে, অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ