,

লোকসভার ২৫ এমপি করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের লোকসভার ২৫ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদের প্রথমদিনের অধিবেশনে জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় এ ফলাফল আসে।সোমবার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, সংসদ সদস্য ও পার্লামেন্টের কর্মকর্তাসহ ২৫০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রথমদিনের বিলম্বিত অধিবেশনে মোট ৩৬৯ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রায় ২০০ জন লোকসভার সদস্য উপস্থিত ছিলেন। প্রত্যেক সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্লাস্টিকের শিল্ড রাখা হয়েছে।

দুই ভাগে অধিবেশনে সকালে রাজ্যসভার সদস্যরা ও বিকালে লোকসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৩ হাজার ২১৫ জনের।আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৪০ জনের।

করোনার বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪৫ হাজার ৩ জনে। মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৯ হাজার ৭৫৪ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা