করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : করোনা শনাক্তে চীনকে ছাড়ানোর পর এবার এবার মৃতের সংখ্যায়ও ছাড়িয়ে গেল বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে দেশে ৪ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত বছর ডিসেম্বরে যেখান থেকে এ ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই চীনে এ পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে মৃত্যুর সর্বশেষ এই তথ্য হালনাগাদ করলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বে বাংলাদেশ উঠে আসবে ২৮ তম স্থানে।

সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২।

এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৭৫৯ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গত এক দিনে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।

চীনে প্রাদুর্ভাবের তিন মাস পর বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর আসে।

গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতেও চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২৬ আগস্ট দেশে শনাক্ত রোগী তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ