,

ঢাকাতে বিদেশি করোনা রোগীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন মিখাইল স্টেলমাখ (২৯) নামে এক বেলারুশের নাগরিক আত্মহত্যা করেছেন।

আজ সোমবার ধানমন্ডি থানার উপ পরিদশর্ক (এসআই) মো. রায়হানুল করিম ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিখাইল স্টেলমাখ নামে ওই ব্যক্তি হাসপাতাল থেকে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন তিনি। সেখানেই থাকতেন। গত মাসে তিনি করোনা পজেটিভ হলে সহকর্মীরা তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট একবার পজেটিভ আসে, আবার নেগেটিভ, আবার পজেটিভ আসে।

রবিবার ভোরে ৬ষ্ঠ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জানলা দিয়ে তিনি লাফিয়ে নিচে পড়েন। এতে গুরুতর আহত হলে তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পুলিশ রাতে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার বিস্তারিত জানার জন্য আরো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট