শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুদের চাপে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : সুদের টাকার চাপ সইতে না পেরে নাটোরের ঘোড়াগাছায় ইমতিয়াজ আহম্মেদ বুলবুল (৪৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমতিয়াজ আহম্মেদ বুলবুল ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি শহরতলীর ঘোড়াগাছা দক্ষিণ এলাকার মৃত খন্দকার লতিফ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শহরতলীর ঘোড়াগাছা গ্রামের হোসেন আলীর স্ত্রী সুদ কারবারি মর্জিনা বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নেন বুলবুল। সুদসহ প্রায় তিন লাখ টাকা পরিশোধ করেন। তারপরও এক লাখ টাকা দাবি করে আসছিলেন মর্জিনা।

শনিবার রাত ১০ টার দিকে মর্জিনা লোকজন দিয়ে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর উলঙ্গ করে মারপিট করে দুটি ফাঁকা চেকে স্বাক্ষর নেন। সুদের টাকার চাপ সইতে না পেরে বুলবুল রোববার ভোরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মত্যার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ আহম্মেদ বুলবুলের ভাগ্নে সোহাগ জানান, তার মামা মৃত্যুর আগে ব্যক্তিগত ডায়েরিতে সুদ ব্যবসায়ী মর্জিনা বেগমের অত্যাচার-নির্যাতনের কথা লিখে গেছেন।

এ ব্যাপারে মর্জিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ