রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষ্ণসাগরে আরেকটি অনুন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনা চলার একই সময়ে কৃষ্ণসাগরে আরেকটি অনুন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের জ্বালানীমন্ত্রী ফাতেহ দোনমাজ রোববার বিকেলে এক টুইটার বার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই ‘কানুনি’ নামের জাহাজটি তার কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী; অবশ্য কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এ অনুসন্ধান চালানো হবে তা জানাননি দোনমাজ।

তুরস্ক সাম্প্রতিক সময়ে লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরে তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা।এজন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে, গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী