,

কে ফেলে গেলো দুই মাসের শিশুটিকে ?

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগ এলাকার বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টার থেকে আনুমানিক দুই মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পথচারীরা। প্রথম রমনা থানায় পরে ঢাকা মেডিকেলে নেয়া হয় শিশুটিকে। কে বা কারা এমন অমানবিকভাবে নিজের শিশু সন্তানকে ফেলে রেখে গেছে তা জানা নেই কারোরই।

বাচ্চাটিকে উদ্ধার করেন হারুন নামে এক পথচারী। তিনি বলেন, ‘রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বারডেম হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় লাল-সবুজ পরিবহনের ফাঁকা বাস কাউন্টারের পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শিশুর কান্না শুনতে পাই। পরে কাউন্টারের টেবিলের ভেতরে ছেলে শিশুটিকে দেখতে পাই।’

হারুনের সঙ্গে থাকা অন্যরা বলেন, ‘টেবিলটা কাঁপছিল। ঢাকনা উঠিয়ে দেখি ভেতরে বাচ্চা। এরপর বাচ্চাটিকে কোলে নিয়ে প্রথমে দোকানে যাই। তারপর থানা পুলিশ হয়ে হাসপাতালে। কে বা কারা রেখে গেছে কিছুই জানি না। তবে আশপাশে অনেক পাগল থাকে। হয়তো তাদের কাজ হতে পারে।’

দুই মাসের এই শিশুটির দায়িত্ব হারুন নিজেই নিতে চান। তিনি বলেন, ‘শিশুটিকে নিজের কাছে রেখে দুই মেয়ের সঙ্গে বড় করতে চাই।’

এ বিষয়ে রমনা থানার সিনিয়র সহকারী কমিশনার এসএম শামীম বলেন, ‘শিশুটিকে আইনের মাধ্যমে আগ্রহী কারো কাছে হস্তান্তর করা হবে। শিশুটি সুস্থ আছে। তার অভিভাবক কে আমরা তা যাচাই করবো। পুরোপুরি সুস্থ থাকায় শিশুটিকে বর্তমানে রমনা থানায় নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা