শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরূপ আচরণ পদ্মার, ফের বন্ধ ফেরি

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার দুদিন পর আবারও বন্ধ হয়ে গেছে। নাব্যতা সংকটের কারণে আজ রোববার দুপুর ১২টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ফেরি ছাড়া অন্যান্য নৌযান চলাচল অব্যাহত রয়েছে।

সম্প্রতি পদ্মা নদীর বিরূপ আচরণের কারণে এ রুটে ফেরি চলাচল করা বেশ কঠিন হয়ে পড়ে। এরপর গত ৩ সেপ্টেম্বর নাব্য সংকটের কারণে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। কয়েকদিন ড্রেজিং করে সচল করা হয় ফেরি চলাচলের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলটি। শনিবার পর্যন্ত ১ ও ২ নম্বর ঘাট দিয়ে কে টাইপ ও মিডিয়াম টাইপের চারটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করছিল কর্তৃপক্ষ। কিন্তু এবার তাও বন্ধ হয়ে গেল।

আজ রোববার মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হেলাল উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্র ও শনিবার চারটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হয়েছে। কিন্তু সকালে একটি ফেরি লোড নিয়ে ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লৌহজং টার্নিং চ্যানেলে আবারও নাব্য সংকটের কারণে চলাচলে বাধার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ