রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে রফতানি হচ্ছে দেড় হাজার টন ইলিশ

news-image

আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে এবার ১ হাজার ৪৫০ টন ইলিশ মাছ ভারতে রফতানি হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমপরিমাণ ইলিশ রফতানির জন্য  ৯টি দেশি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। গত বছরও সরকার শারদীয় শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রতিকেজি ইলিশ ৮০০ টাকা দরে ভারতে রফতানি হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এই দরে রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ হবে ১০০০ (এক কেজি) থেকে ১২০০ গ্রাম (এক কেজি ২০০ গ্রাম) ওজনের। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ভারতে ইলিশ রফতানির জন্য ২০০টি প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই করে ৯টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির জন্য চূড়ান্ত করেছে। এসব প্রতিষ্ঠান অধিক পরিমাণে ইলিশ স্থলপথে, বিশেষ করে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে রফতানি করবে বলে জানা গেছে। তবে রফতানিকারক প্রতিষ্ঠান অন্য যেকোনও স্থলবন্দরও ব্যবহার করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। তবে কী পরিমাণ ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে তা আমি বলতে পারবো না। কারণ, বিষয়টি অন্য দফতর দেখভাল করে। বিষয়টি নিশ্চিত করতে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব (রফতানি) ওবায়দুল আজম ও যুগ্ম সচিব (রফতানি অধিশাখা-১) জিনাত আরাকে বারবার ফোন দিলেও তারা কেউই কল রিসিভ করেননি।

এর আগে গত বছর শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার।উল্লেখ, ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রফতানি নিষিদ্ধ করে সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে অনুমতি দেওয়া হয়। ইলিশ রফতানি বন্ধ থাকলেও তা পাচার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। পাচার বন্ধের কৌশল হিসেবে ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি সরকার বিবেচনা করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইলিশ রফতানি করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি সাপেক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রফতানির সুযোগ দিচ্ছে সরকার। এর অংশ হিসেবেই এবারের দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে সরকার ভারতে ১৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে জানা গেছে।

এদিকে ইলিশের ভরা মৌসুমে বাংলাদেশের বিভিন্ন নদী অববাহিকায় খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরও জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ছে। সাগরেও ধরা পড়ছে টনে টনে ইলিশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আশা করছে, এ বছরও বাংলাদেশে সাড়ে ৫ লাখ টনের বেশি পরিমাণ ইলিশ উৎপাদিত হবে। ইলিশ অধ্যুষিত জেলা ভোলা, পিরোজপুর, বরগুনা, চাঁদপুর. বরিশাল ও পটুয়াখালীর জেলেরা এখন ইলিশ ধরার কাজে ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নানা প্রকার নজরদারি, নিয়ন্ত্রণ ও মনিটরিংসহ জেলেদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় গত কয়েক বছর ধরেই ইলিশের উৎপাদন বাড়ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী