শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মরণীয় থাকতে হলে কমিটমেন্ট থাকতে হয় : আইনমন্ত্রী

news-image

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি বলেছেন, ‘নিজে স্মরণীয় হয়ে থাকার জন্য মানুষকে খুব একটা লাফালাফি করতে হয় না। শুধু কমিটমেন্ট থাকতে হয়। আর কমিন্টমেন্টই চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আখাউড়ার রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুল এর উদ্যোগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মোঃ জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের অকাল মৃত্যুতে গত শুক্রবার বিকেলে এক ভার্চুয়্যাল স্মরণ সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। মন্ত্রী ঢাকা থেকে ওই সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আকছির এম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ এবং ২০৪১ সালের যে ভিশন দিয়েছেন সেই লক্ষ্যে কাজ করছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই এগিয়ে নেওয়ার কাতারে ছিলেন প্রয়াত ওই দুই সচিব।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ