,

রংপুরে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক পুলিশ সদস্য নিহত, আহত-২

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুলতান আহমেদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে তার ছেলে ও নাতি আহত হয়েছেন। তাদেরকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে নগরীর নজিরের হাটের শ্যামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে সুলতান তার ছেলে রনি আহমেদ (২৮) ও এক নাতিসহ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শ্যামপুরের কাছিম বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন রনি। এ সময় তারা শ্যামপুরএলাকায় পৌঁছালে ঘাঘট নদী সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে আসা রংপুরগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুলতান। দুর্ঘটনায় আহত হন তার ছেলে ও নাতি। পরে স্থানীযরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে আছে। সেটি উদ্ধারসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা