,

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ১৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ১২১ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৩৬২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ৯৬৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৬৪ লাখ ৪৩ হাজার ৪৮ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। এ পর্যন্ত মারা গেছে ৭৬ হাজার ২৭১ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৮ হাজার ৪৪৬ জন।

মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ হাজার ১৮৩ জন। আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৮ হাজার ২৯৯ জন।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ১০ লাখ ৪৮ হাজার ২৫৭ জন। আর মৃতের সংখ্যা ১৮ হাজার ৩০৯ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছেন ৪১ হাজার ৭০৩ জন এবং আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন এবং মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৬৮ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা