,

তীব্র যানজট পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে

news-image

পাটুরিয়া-দৌলতদিয়া প্রতিনিধি : নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়ায়। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘাট এলাকায় এ যানজট দেখা গেছে।

এর ফলে দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়ের চরের ডাঙ্গা পর্যন্ত ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোর পর্যন্ত আরও ৩ কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এতে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নদীতে নব্যতা সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে গত কয়েকদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে পারাপার হওয়ায় এই ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও এই নৌরুটে চলাচলরত ১৯টি ফেরি মধ্যে ৪টি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য মধুমতিতে পড়ে থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। এ কারণে এই নৌরুটেও ফেরি স্বল্পতা দেখা দিয়েছে।

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা খুলনাগামী বাস চালক রহিম জানান, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্তু ঘাটে যানজটের কারণে শনিবার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি। এরকম অনেক যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে রয়েছে।

এ ব্যাপারে আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে নাব্যতা সংকট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা